বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ৪ বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্সের অধিভুক্তি 

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ৪ বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্সের অধিভুক্তি 

মাল্টিমিডিয়া রিপোর্টার : বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চারটি নতুন বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর লক্ষ্যে অধিভুক্তির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সাথে নির্ধারিত অধিভুক্তি ফি দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৮৭তম সভার সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সরকারি শাহ সুলতান কলেজে নতুন শিক্ষাবর্ষে চারটি বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্সের অধিভুক্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন অধিভুক্তি পাওয়া বিষয়গুলো হলো—হিসাববিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, দর্শন এবং উদ্ভিদবিজ্ঞান।

সরকারি শাহ সুলতান কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমাদের বিভাগে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর অনুমোদন পাওয়া সত্যিই এক আনন্দের সংবাদ। এতে করে বগুড়া ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হলো।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187341