বগুড়া মহানগরে জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি 

বগুড়া মহানগরে জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি 

শহর প্রতিনিধি :  বগুড়া মহানগরের জামিলনগর এলাকার একটি টিনশেড বাসার জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ গতকাল মঙ্গলবার (১৩অক্টোবর) বিকেলে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক বগুড়া পৌরসভার সাবেক কর্মচারী ইন্তেজার রহমান ৷  

তিনি জানান, জামিলনগর মসজিদের পাশে চায়ের দোকান পরিচালনা করেন। বিকেলে দোকানে কাজ করছিলেন তিনি। তার স্ত্রী বাড়ির বাহিরে মেয়েদের আরবী পড়ান৷  বিকেল ৪টার কিছু পর তার স্ত্রীও বাহিরে পড়াতে যান৷  বাসায় আর কেউ ছিলেন না, তালা দেওয়া ছিল মেইন গেটে৷ বিকেল পাঁচটার পর  তার স্ত্রী বাসায় তালা খুলে প্রবেশ করে দেখতে পান ট্রাং, বিছানার চাদর, আলমারির জিনিসপত্র ওলোট পালট করে রাখা৷ পরে তিন ঘরের শেষের ঘরে গিয়ে দেখেন জানালার গ্রীল কাটা।  

তার স্ত্রী নাজমা বেগম জানান, তাদের ট্রাংকের তালা ভেঙ্গে জামানো নগদ আনুমানিক ২০হাজার টাকা খোয়া গেছে।  এছাড়াও দেওয়ালে থাকা ৩২ইঞ্চি একটি স্মার্ট এলইডি টিভি ও অন্যান্য মূল্যবান তৈজসপত্র নেই।  

ইন্তেজার রহমান আরও জানান, এখনও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন নি, ঘটনার আকস্মিকতায় তারা এখনও বুঝতে পারছেন না আরও কিছু চুরি হয়েছে কি না৷  আজ বুধবার (১৪অক্টোবর) সকালে থানায় মামলা করবেন ৷

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187335