নওগাঁয় পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁয় পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শিয়ালের ভয়ে দৌঁড়ে গিয়ে বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জগন্নাতপুর গ্রামে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটেছে। সোহাগী জগন্নাতপুর গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।

জানা যায়, সোহেল বাড়ির কাছে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গেলে সোহাগীও বাবার সাথে জমিতে যায়। সোহেল জমি চাষ করার সময় শিশুটি জমির আইলে দাঁড়িয়ে ছিল। এমন সময় ধান ক্ষেত থেকে দু’টি শিয়াল বের হয়ে এলে সেটি দেখে ভয়ে দৌঁড়ে বাবার কাছে যায়। এসময় বাবার চলন্ত টিলারের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

থানা অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187316