বগুড়ায় ৭ পুলিশ পরিদর্শকের রদবদল

বগুড়ায় ৭ পুলিশ পরিদর্শকের রদবদল

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা পুলিশে কর্মরত ৭ জন পুলিশ পরিদর্শকের (ইনস্পেক্টর) রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জামিরুল ইসলামকে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। ওয়ার হেডকোয়ার্টার্সে কর্মরত পরিদর্শক মো: একরামুল হোসাইন, পিপিএমকে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে আরো ৫ জন পুলিশ পরিদর্শকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ওয়ার হেডকোয়ার্টার্স থেকে মোসা: খুরশীদা বানু (কনা)কে পুলিশ কন্ট্রোল রুম, বগুড়ার পুলিশ পরিদর্শক করা হয়েছে। মো: আমবার হোসেনকে ওয়ার হেডকোয়ার্টার্স থেকে ক্রাইম অ্যান্ড অপস্ শাখা, পুলিশ অফিস, বগুড়ার পুলিশ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

খন্দকার ফরিদ হোসেনকে ওয়ার হেডকোয়ার্টার্স থেকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি বগুড়ার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মো: কামরুজ্জামানকে শিবগঞ্জ সার্কেল অফিস থেকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। মো: নুর আলমকে ওয়ার হেডকোয়ার্টার্স থেকে সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187296