দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পশ্চিমপাশে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মরদেহের মুখে পাকা দাড়ি ও মাথায় পাকা চুল ছিল। পরনের লুঙ্গি-পাঞ্জাবি মরদেহের পাশে পাওয়া যায় যা পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এলাকাবাসীর ধারণা, কয়েকদিন পূর্বে এক পাগল বৃদ্ধকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। হয়তো সেই পাগলটির মরদেহ হতে পারে।

নবাবগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মাহমুদুর রহমান জানান, সংবাদ পেয়ে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187291