বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যা মামলার আসামি রতনের জামিন নামঞ্জুর

বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যা মামলার আসামি রতনের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের দত্তবাড়ী শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হাসানকে (২৮) নির্মমভাবে হত্যা করে টাকা চুরির মামলার হাজতি আসামি রাকিবুল ইসলাম ওরফে রতনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। রতন শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরের চাঁন মিয়ার ছেলে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ার দায়ারা জজ মো. মনিরুজ্জামান তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া মহানগরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হাসান দীর্ঘ চার বছর যাবত কর্মরত ছিলেন এবং আসামি রাকিবুল ইসলাম ওরফে রতন কর্মচারী হিসেবে সেখানে কাজ করতো। রতন তেল চুরি করে বিক্রি করলে বিষয়টি ক্যাশিয়ার ইকবাল হাসানের নজরে আসে।

এতে রতন ক্ষিপ্ত হয়ে গত বছরের ২৫ জানুয়রি রাত আড়াইটার দিকে ওই ফিলিং স্টেশনের ঘরের মধ্যে হাতুরি দিয়ে উপুর্যপরী মাথায় আঘাত এবং চাকু দিয়ে হত্যা করে টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহত ইকবাল হাসানের ছোট বোন খাতুন বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলঅ দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আব্দুল গফুর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187287