বগুড়ায় মাদককারবারি নারীসহ ৩ জনের জামিন নামঞ্জুর, ৪ হাজার পিস ইয়াবা জব্দ

বগুড়ায় মাদককারবারি নারীসহ ৩ জনের জামিন নামঞ্জুর, ৪ হাজার পিস ইয়াবা জব্দ

কোর্ট রিপোর্টার : বগুড়ায় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পৃথক ঘটনায় গ্রেফতারকৃত তিনটি মামলায় নারীসহ মাদককারবারি তিন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তিনটি পৃথক মামলার হাজতি আসামিরা হলো-বগুড়া সদর উপজেলার এরুলিয়া পলিবাড়ির (পাথারের মধ্যে) মামুন মন্ডলের স্ত্রী জেসমিন (৪৪), শাজাহানপুর উপজেলার জোকা মোন্নাপাড়ার আব্দুর রাজ্জাক নিলুর ছেলে বিজয় বাবু ওরফে রিয়াদ (২০) এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বেলসারা বানিয়াবস্তির (বালিয়াহাট বাজারের) মৃত ইনতাজ আলীর ছেলে নুর হোসেন (২৫)।

বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পৃথক পৃথক মামলায় হাজতি ওই তিন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, বগুড়া ডিবি পুলিশের এসআই শামীম আহমেদ সঙ্গীয় ডিবি সদ্যদের নিয়ে ডিউটি করাকালে গত ২৫ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা বাসস্ট্যান্ডের কাছ থেকে আসামি জেসমিনকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়।

অপরদিকে বগুড়া ডিবি পুলিশের এসআই মোস্তাফিজার রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে ডিউটি করাকালে গত ২৬ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার জোকা মোল্লাপাড়ার জোকা গ্রামের রাস্তা হতে আসামি বিজয় বাবু ওরফে রিয়াদকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ ব্যাপারে শাজাহারপুর থানায় মামলা দায়ের হয়।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সাকেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বিভাগীয় স্টাফদের নিয়ে বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএস মেডিকেল কলেজের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহনের যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৫২) থামিয়ে আসামি নুর হোসেনকে গ্রেফতার করে তার হেফাজতে থাকা দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলে উদ্ধারসহ জব্দ করেন এবং বগুড়া সদর থানায় ওই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মালটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. হাফিজা আকতার ইতি ও এড. পলাশ কুমার সাহা।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187279