ঠাকুরগাঁওয়ের হরিপুরে কিশোরের আত্মহত্যা
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মায়ের ওপর অভিমান করে ফাঁস দিয়ে অজয় পাল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হরিপুর উপজেলার জামুন কুমারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মৃত গিরেশ পালের ছেলে।
হরিপুর থানার পরিদর্শক শরীফ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187273