১৮০ জনকে নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ১৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা সমমান পাস হতে হবে।
এক নজরে আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | আড়ং |
| বিভাগের নাম | আড়ং উত্তরা আউটলেট-২ |
| পদের নাম | সেলস অ্যাসোসিয়েট |
| পদসংখ্যা | ১৮০ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি অথবা সমমান |
| অভিজ্ঞতা | প্রযোজ্য নয় |
| বেতন ও অন্যান্য সুবিধা | ১০,০০০ টাকা |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: ঢাকা (উত্তরা সেক্টর -১১) জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আড়ং।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187130