দৈনিক করতোয়া লোগো

প্রকাশের তারিখ: ১২ অক্টোবর ২০২৬

অবশেষে ফিরছে ‘ফেউ’

অবশেষে ফিরছে ‘ফেউ’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে চরকির ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। এবারই গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। তবে দর্শকের সাড়া পেলে ভবিষ্যতে আরও সিজন নির্মাণের সম্ভাবনাও রয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরছে আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথম সিজন মুক্তির পর থেকেই দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এবার জানা গেছে, ২০২৬ সালেই চরকিতে মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় সিজন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের জন্য রয়েছে বিশেষ খবর।চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের কিস্তিতেই ‘ফেউ’-এর গল্পের সমাপ্তি ঘটবে। অর্থাৎ, দর্শকেরা এবার কাহিনির পূর্ণাঙ্গ পরিণতি দেখতে পাবেন। তবে দর্শকদের সাড়া বিবেচনায় ভবিষ্যতে সিরিজটির আরও সিজন নির্মাণের পরিকল্পনাও থাকতে পারে।

১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে ‘ফেউ’ নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। সিরিজটির প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের ওপর নির্যাতন, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187129