বগুড়ায় দারুস সুফফা ট্রাস্টের হুইল চেয়ার প্রদান
বগুড়া দারুস সুফফা ট্রাস্ট আয়োজিত মহানগরীর ৫নং ওয়ার্ডের বগুড়া পাড়ায় প্যারালাইসিসে আক্রান্ত মোহাম্মাদ আলীকে (৬৫) হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, দারুস সুফফা ট্রাস্টের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জাকারিয়া ইসলাম, রাজাবাজার আড়ৎদার সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আব্দুল হান্নান এলাকাবাসীবাসীর পক্ষে মাস্টার আব্দুল মান্নান, আলহাজ্ব আলম, কামাল শেখ, খোকন, মুরাদ, সামু, লেবু, বিকাশ প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187059