কুড়িগ্রামের রাজারহাটে ৬ জুয়াড়ি গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ৬ জুয়াড়ি গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৬জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস, ৩ হাজার ১২০ টাকা, বিশেষ কায়দায় তৈরি একটি টর্চলাইট ও নীল রঙের প্লাস্টিকের পলিথিন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ৬ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাত ২টায় উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি মৌজায় একটি ইউক্যালিপটাস বাগানের ফাঁকা জায়গায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের অচিনগাছ এলাকার আশরাফুল ইসলাম (৪৬), উমর মজিদ ইউনিয়নের মাঝপাড়া এলাকার হেমন্ত চন্দ্র বর্মন(৩৫), চাকিরপশার ইউনিয়নের কানুয়া এলাকার সাইদি মিয়া(৩৫), চকনাককাটি এলাকার জিয়াউর রহমান(৪২) ও খলিলুর রহমান(৩৮) এবং কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিশ্বেশ্বর এলাকার গোলাম মোস্তফা ওরফে মজনু(৫৯)।

এছাড়াও পুলিশ এ ঘটনায় সলিম উদ্দিনসহ আরও কয়েকজনকে পলাতক আসামি হিসেবে এজাহারে উল্লেখ করে। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187045