সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে : রফিকুল ইসলাম এমপি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। পাশাপাশি সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে এজন্য সকল নির্দেশনা দিয়েছে।
তিনি আজ রোববার (১১ অক্টোবর) সোনাতলার মধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলে সম্প্রদায়ের লোকজনের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, তেকানীচুকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন, নাসির উদ্দিন আনজু, শফিকুল ইসলাম শাফি, জুলফিকার রহমান প্রমুখ।
শেষে তিনি তেকানীচুকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অসুস্থ আশরাফ আলী আকন্দকে দেখতে যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187042