‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার

‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
দীর্ঘ ৯ বছর পর মৌলিক গান নিয়ে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কুসুম শিকদার। সম্প্রতি প্রকাশিত তার নতুন গানের শিরোনাম ‘প্রবল ঘোর’। গানটি লিখেছেন তিনি নিজেই। এর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। 
 
সম্প্রতি নজরুলসংগীত ‘হেরা হতে হেলে দুলে’ এবং রবীন্দ্রসংগীত ‘কোন কাননের ফুল’ গেয়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার নিজের লেখা মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে এর শুটিং হয়েছে কক্সবাজারে। 

 
এতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হয়েছেন শাহ রাসেল। ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার। নতুন এই গানের মিউজিক ভিডিওটি কুসুম শিকদারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
 
এ প্রসঙ্গে কুসুম শিকদার জানান, ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। কিন্তু এরপর আর এটি নিয়ে কাজ করা হয়নি। এতদিন পর এসে গানটির মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
আসলে ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে আমার সবশেষ মৌলিক গান প্রকাশ হয়েছিল। এখনও কোথাও গেলে ‘নেশা’র কথা বলে অনেকেই। পাশাপাশি নতুন গান করতেও উৎসাহ দেন। তাই ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি।
 
প্রসঙ্গত, কুসুম শিকদার অভিনীত প্রথম চলচ্চিত্র খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ মুক্তি পায় ২০১০ সালে। ২০১২ সালে প্রেক্ষাগৃহে এসেছে তার দ্বিতীয় সিনেমা স্বপন আহমেদের ‘লাল টিপ’। গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187039