রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ মো: রুহুল আমিন(৪৫) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) রুহুল আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় কাউনিয়া থানায় মামলা রুজু হয়েছে। আজ সোমবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হবে জানিয়েছেন কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল।
ওসি বাদল কুমার মন্ডল বলেন, গাঁজাসহ আটক রুহুল আমিন উপজেলার তালুক সাহাবাজ আটআনী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তথ্য আসে, তালুক সাহাবাজ আটআনী এলাকায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রি করছে।
যার ভিত্তিতে আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে তার দিকনির্দেশনায় এসআই শরিফুল আলম খন্দকার ও পুলিশের টিম সেখানে যায়। আইন শৃঙ্খলা বাহীনির উপস্থিতি টেয়ে পেয়ে ঘটনাস্থল থেকে রুহুল আমিন পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187034