নওগাঁর নিয়ামতপুরে ৫শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 

নওগাঁর নিয়ামতপুরে ৫শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর সিপিএসসি দল। গতকাল শনিবার উপজেলার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলো- মান্দা উপজেলার বেজোড়া গ্রামের একরামুল হকের ছেলে তারেকুল ইসলাম(২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জামিনপুর গ্রামের মৃত সাফজাল হোসেনের ছেলে পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে জিয়াউল হক (৪৮)।

এসআরবি-৫ রাজশাহী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও ৩ লাখ ১৩ হাজার ১শ’ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187017