আকিজ গ্রুপে চাকরি, বেতন ২০ হাজার

আকিজ গ্রুপে চাকরি, বেতন ২০ হাজার

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের স্টোর অফিসার (ফ্যাক্টরী) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্ধারিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিতদের মাসিক ১৮ থেকে ২০ হাজার পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরোও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

পদের নাম: স্টোর অফিসার (ফ্যাক্টরী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: টোবাকো শিল্পে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, পাবনা, রংপুর

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, ব্যাচেলরদের জন্য আবাসন সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186994