দিনাজপুরের পার্বতীপুরে পূজামন্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে পূজামন্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মন্মথপুর ইউনিয়নের দক্ষিণ কৈবত্যপাড়া সর্বজনীন দুর্গাপূজা মন্ডপে আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামির ইসলাম (২০) নামের এক যুবক মারা গেছে।

এলাকাবাসী জানায়, ওই পূজামন্ডপে কাজ করার সময় সে আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ল্যাম্প হাসপাতালে ভর্তি করা দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় ছামির ইসলাম মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186913