নিজের অর্থে সাঁকো-টিউবওয়েল নির্মাণ করে প্রশংসায় ভাসছেন কাদের মন্ডল

নিজের অর্থে সাঁকো-টিউবওয়েল নির্মাণ করে প্রশংসায় ভাসছেন কাদের মন্ডল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : নিজের অর্থায়নে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ, আর পানির প্রয়োজন মেটাতে টিউবওয়েল স্থাপন করেছেন আব্দুল কাদের মন্ডল। জনস্বার্থে এমন উদ্যোগ নিয়ে স্থানীয় মানুষের প্রশংসা পাচ্ছেন তিনি।

এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করতে চান তিনি। এজন্য ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন কাদের মন্ডল। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে নলডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল রাস্তায় নির্মিত বাঁশের সাঁকো এবং কালিবাড়ীর নাজিমের মোড়ে স্থাপন করা টিউবওয়েলের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিউজ্জামান সরকারসহ অনেকে। নিজস্ব অর্থায়নে এসব উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186912