২৭ জনকে নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আবেদন ফি ১০০ টাকা

২৭ জনকে নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আবেদন ফি ১০০ টাকা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে কর্মচারীর ১৩টি পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পাঠাতে পারবেন। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অফলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • কর্মস্থল: গাজীপুর
  • বয়স: ৬ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পাঠাতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: জনতা ব্যাংকের যে কোনো শাখায় ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186899