ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক কিশোরীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক কিশোরীর লাশ উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাবার ওপর অভিমান করে ফাঁস দিয়ে শোভা আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

সে হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের বড় মেয়ে। আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঘটনাটি ঘটেছে।

হরিপুর থানার অফিসার ইনচাজ আব্দুল হাকম আজাদ বলেন, লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186802