রংপুরের কাউনিয়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

রংপুরের কাউনিয়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন এলাকায় দুই মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভগিরত মাছহাড়ী নইটারীর মৃত কছিমুদ্দিনের ছেলে মাহাতাব ইসলাম এবং গঙ্গাচড়া উপজেলার তালপট্টির মৃত তলে হকের ছেলে তমিজার রহমান তমিজ(৪৮)।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান জানান, গত বুধবার রাতে তার দিক নির্দেশনায় এসআই মঞ্জুরুল হক ও আনোয়ার হোসেনসহ পুলিশের পৃথক টিম বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের দায়ে জয়বাংলা বাজার থেকে মাহাতাবকে ও সারাই আমবাগান তিনমাথা থেকে তমিজার রহমান তমিজকে আটক করে পুলিশ।

হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, আটক দুইজনকে গতকাল বৃহস্পতিবার আরপিএমপি প্রসিকিউশন ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মাদকসেবী দুইজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালতের বিচারক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186759