আমার বউ আমাকে ‘স্যার’ বলে ডাকে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে আয়োজিত এক সমাবেশে সমর্থকদের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ২১ বছর ধরে যার সঙ্গে ঘর করছেন, সেই স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে ঠিক সেভাবেই সম্বোধন করেন যেভাব তার কর্মচারীরা করে। মার্কিন প্রেসিডেন্ট জানান, অন্যান্য সরকারী কর্মচারীর মতোই তার স্ত্রী তাকে ‘স্যার’ বলে ডাকেন।
টেক্সাসের অ্যাটর্নি জেনারেল ও রিপাবলিকান পার্টির সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাট দলের প্রার্থী জেমস তালারিকো একজন ভিগান (নিরামিষভোজী)। যদিও, তালারিকো এ দাবি প্রত্যাখ্যান করেছেন।
এ সময় ট্রাম্প জানান, তিনি প্রথমে ভিগান উচ্চারণ ভুল করতেন। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প পরে তার উচ্চারণ ঠিক করে দিয়েছেন।
তিনি বলেন, আমার বউ আমাকে বলেছেন-স্যার এর উচ্চারণ ভেগান নয়, ভিগান।
টেক্সাস সিনেট নির্বাচনে সাম্প্রতিক অধিকাংশ জনমত জরিপে প্যাক্সটনের চেয়ে এগিয়ে থাকা ৩৭ বছর বয়সী তালারিকো বারবারই নিরামিষ বা ভিগান খাদ্যাভ্যাস মেনে চলার বিষয়টি অস্বীকার করেছেন।
বুধবার (৭ অক্টোবর) ট্রাম্প বলেন, সে এখন কোথায় আছে জানেন? সে এখন অসুস্থ। কারণ তাকে নির্বাচনি প্রচার প্রচারণার জন্য বাধ্য হয়ে আমিষ খেতে হয়েছে।
বুধবার স্যান অ্যান্টোনিওতে ট্রাম্পের এই সফরটি ছিল গত ছয় সপ্তাহের মধ্যে টেক্সাসে তার চতুর্থ সফর। এমন এক সময়ে তিনি সেখানে গেলেন যখন প্যাক্সটনের তুলনায় ডেমোক্র্যাট প্রার্থী তালারিকো বেশ এগিয়ে রয়েছেন।
সিয়েনা কলেজের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, তালারিকো ৫১-৪৫ শতাংশ ব্যবধানে প্যাক্সটনের চেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে, ফক্স নিউজের পৃথক আরেকটি জরিপেও দেখা গেছে, প্যাক্সটনের তুলনায় এ ডেমোক্র্যাট প্রার্থী দুই শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186645