রোনালদোর বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া কোচ জেসুসের
স্পোর্টস ডেস্ক : কিছু না জানিয়েই পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ক্যাম্প ছেড়ে চলে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশ্য এক বিস্তারিত বিবৃতিতে কারণ জানিয়েছেন তিনি। তার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগালের কোচ হোর্হে জেসুস।
মঙ্গলবার পর্তুগালের সংবাদমাধ্যম ‘আ বোলা’ চলমান আন্তর্জাতিক বিরতিতে রোনালদোর আকস্মিকভাবে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিষয়ে তার দেওয়া বিবৃতি প্রকাশ করে। রোনালদো অভিযোগ করেন, কোচ জেসুস দুইবার তার দেওয়া কথা রাখতে ব্যর্থ হয়েছেন। ডেনমার্কের বিপক্ষে তাকে ৩০ মিনিট খেলানোর কথা বললেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি জেসুস। রোনালদো আরও জানান, এ ঘটনায় সংবাদ সম্মেলনে ক্ষমা চাওয়ার ব্যাপারে জেসুস সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে যান।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেলেও প্রয়োজন হলে পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে তাকে দলে ডাকলে তিনি সাড়া দিতে প্রস্তুত। বুধবার জাতীয় দলের সদর দপ্তরের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা হোর্হে জেসুসের সঙ্গে কথা বলেন। রোনালদোর বিবৃতি সম্পর্কে জানতে চাইলে জেসুস বলেন, ‘আমি বিবৃতিটি পড়েছি। এখন প্রতিদিনের মতোই ফেডারেশনের সদর দপ্তরে যাচ্ছি, পর্তুগাল জাতীয় দল নিয়ে কাজ করতে ও ভাবতে। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186611