বগুড়ার দুপচাঁচিয়ার ৩ জন শিক্ষক জেলা পর্যায়ে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ২জন শিক্ষকসহ ৩ জন শিক্ষক বিশ্ব শিক্ষক দিবসে জেলা পর্যায়ে গুণী শিক্ষকের সম্মাননা পেয়েছেন। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে অনন্য ও দীর্ঘদিনের একাডেমিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে বগুড়া জেলা পর্যায়ে দুপচাঁচিয়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক (ইংরেজি) জুলফিকার আলী, সিনিয়র শিক্ষক মোসলিম উদ্দিন খাঁ ও তারাজুন মোকছেদিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (বাংলা) আব্দুস সালাম সরদার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল গৌরবময় এই অর্জনের জন্য গুণী শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জল ভবিষ্যৎসহ সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186574