বগুড়ায় এক মাসে ৮৪২ মামলা নিষ্পত্তি, ৩৮ লাখ ৮৬ হাজার টাকা আদায় : বগুড়া লিগ্যাল এইড কমিটির সভা
কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির সভা আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে কমিটির চেয়ারম্যা জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি বগুড়া লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নবাগত জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানকে বরণ করে নেয়া হয়।
স্বাগত বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনাসহ লিগ্যাল এইড কার্যক্রমে সফলতা কামনা করে মানুষের মাঝে সরকারি এই কার্যক্রম তুলে ধরার কথা বলেন। সেই সাথে লিগ্যাল এইড কমিটির সাথে জড়িতদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।
সভায় অংশগ্রহণ করেন-নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক আনোয়ারুল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সদস্য সচিব সিনিয়র সিভিল জজ মো. আবু কাহার, সিনিয়র সিভিল জজ মো. রাকিবুল হাসান, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বাবু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর পিপি এড. আলী আসগার, জিপি এড. শফিকুল ইসলাম টুকু, বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি এড. শেখ মো. রেজাউর রহমান মিন্টু, বগুড়ার দায়রা জজ আদালতের পিপি এড. আব্দুল বাছেদ, অতিরিক্ত পুলিশসুপার এইচএম রাহান, বগুড়া কারাগারের উপ-তত্ত্বাবধায়ক ফরহাদ সরকার, সিনিয়র তথ্য অফিসার মুহা. মাফুজার রহমান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নং-২ এর পিপি এড. মোজাম্মেল হক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নুর হোসেন, লাইট হাউজের সিদ্দিকুল আলম, রোপ’র তাহমিনা বেগম শ্যামলী, প্যানেল আইনজীবী এড. বিনয় কুমার দাষ বিশু, এড. দিল রওশন আরা ফেন্সি, এড. আইরিন খানম প্রমুখ।
সভায় জানানো হয়, গত এক মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সফলভাবে ২২৪টি সহ ৮৪২টি বিরোধ নিষ্পত্তি করার হয়েছে। ওই সময়ে ৩৮ লাখ ৮৬ হাজার টাকা আদায় করে সংশ্লিষ্ট পাওনাদার ও দাবিদারগণকে প্রদান করা হয়েছে। বর্তমানে ১১৩৫টি বিরোধ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গত মাসে ২০ জনকে লিগ্যাল অফিসার কর্তৃক আইনি পরামর্শ প্রদান করা হয়েছে এবং ২৭ কারাবন্দিকে আইনি সেবা প্রদান করা হয়েছে।
বর্তমানে পারিবারিক, অভিভাবকত্ব, বাড়ি ভাড়া বিরোধ সংক্রান্ত, বাবা-মায়ের ভরণ-পোষণ, প্রিয়েমশন ১৫ লাখ টাকার মূল্যের সম্পত্তির বাটোয়রা সংক্রান্ত, ৩ লাখ টাকার চেকের এনআই এ্যাক্টেও মামলা এবং বিরোধ সংক্রান্তসহ ৯ ধরনের মামলা সরাসরি আদালতে ফাইলের আগে জেলা লিগ্যাল এইড অফিসে মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য দাখিল করতে হবে। ওই ৯ ধরনের মামলা আদালতে সরাসরি দাখিল করা যাবে না। বগুড়াসহ ৩০ জেলায় এই কার্য়ক্রম চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186566