বগুড়ার সোনাতলায় নেশা জাতীয় ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার

বগুড়ার সোনাতলায় নেশা জাতীয় ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আজ বুধবার (৭ অক্টোবর) থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিবলু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সকালে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কর্পূর বাজার এলাকা থেকে বারঘড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিবলু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

তার বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186531