টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলের মধুপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ ও আয়নালের ছেলে মো. রুবেল। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীররাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়ি যাওয়ার পথে স্থানীয় একটি পুকুর পাড়ে পৌঁছালে ধর্ষক আরিফ ও রুবেল তার পথরোধ করে। 

একপর্যায়ে তর্কবিতর্ক শেষে ভুক্তভোগীকে পাশের একটি কাচারি ঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়া বেধে ফেলে। পরে দুইজন রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে নির্যাতিতা মধুপুর থানায় গিয়ে দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। 

সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বিচারক অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186527