রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। আজ তৃতীয় দিনে রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যৌথভাবে এ পুরস্কার জিতেছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই।
রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
হেনরি কাগান ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-সুদে কাজ করেন। কেনসো সোয়াই জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের সঙ্গে যুক্ত।
বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।
এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কোনো ব্যক্তি, ছোট একটি দল বা কোনো প্রতিষ্ঠান; পুরস্কার যে কোনোভাবে দেওয়া হলেও অর্থমূল্য একই থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186499