ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা ও সরবরাহ শাখার উপসচিব মো. হুমায়ুন কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮(২) অনুযায়ী ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনে একজন সদস্য নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186436