বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে তীব্র থেকে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

শ্রেণিকক্ষ, শিক্ষকের অপ্রতুলতা এবং শিক্ষাখাতে অর্থায়ন কমিয়ে দেওয়ার পরিকল্পনার কারণে গত দুই সপ্তাহ ধরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরমধ্যে আজ সবচেয়ে বড় বিক্ষোভ দেখা গেছে। এদিন শিক্ষার্থীরা শত শত স্কুল ব্লকেড করেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্সেই, নাঁতেস, লিওঁ-তে সকাল বেলা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। ধারণা করা হচ্ছে রাজধানী প্যারিসে দুপুরের পর সবচেয়ে বড় বিক্ষোভ দেখা যাবে।

ওই শহরগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। যার কয়েকটিতে লেখা ছিল, “আমাদের রাজনীতিবিদরা কোথায়? তারা কি জানে আমাদের অস্বিস্ত আছে?”

যখন আন্দোলন শুরুর দিকে ছিল তখন পুলিশ শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গণগ্রেপ্তার করে। এরপর এটি আরও ছড়িয়ে যায়। সরকার জানিয়েছে, এই আন্দোলন এখন শহুরে সহিংসতায় রূপ নিয়েছে।

এরমধ্যে গতকাল সোমবার উত্তর ফ্রান্সে এক শিক্ষার্থীর হাত বিস্ফোরণে উড়ে গেছে। স্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সেখানে ২৫০ থেকে ৩০০ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে শক্ত বস্তু ছুড়ছিল। তবে ওই শিক্ষার্থীর হাত কীভাবে উড়ে গেলো তা নিশ্চিত নয়।

আঞ্চলিক সংবাদমাধ্যম লা ভয়েক্স নর্ড জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী নিজের হাতে পুলিশের একটি গ্রেনেড নেয়। এরপর এটি বিস্ফোরিত হলে তার হাত ও নিচের অংশ উড়ে যায়।

দেশটির হাইস্কুল স্টুডেন্টস ইউনিয়ন জানিয়েছে, দেশজুড়ে ১৮০০-এর অধিক স্কুল ব্লকেড করা হয়েছে। এরমধ্যে কিছু স্কুল অনলাইনে পাঠদান কার্যক্রম চালানোর চেষ্টা করে।

সূত্র: রয়টার্স

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186407