বগুড়ায় চোর সন্দেহে শামীম হত্যা মামলায় দুই জনের জামিন নামঞ্জুর

বগুড়ায় চোর সন্দেহে শামীম হত্যা মামলায় দুই জনের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় চোর সন্দেহে ভ্যান চালক শামীম (৩২) হত্য মামলার দুই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামিরা হলো বগুড়া সদর উপজেলার বারপুর উত্তরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ মানিক (৪৫) ও মোঃ মঞ্জু (৬০)।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান, হাজতি ওই আসামিদ্বয়ের জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, বগুড়া সদর উপঝেলার নামুজা বগারপাড়ার (চৌমুহনী) গ্রামের নিহত ভ্যানচালক শামীমের স্ত্রী রুমানা বেগম ১০ জনের নাম এজাহারে উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন উল্লেখ করেন।

দায়েরকৃত এই মামলায় অভিযোগে বলা হয়েছে যে, গত ৩১ আগস্ট রুমানা বেগমের বোনের জামাই মিন্ট মারা যাওয়ায় রুমানা বেগম তার স্বামী শামীমকে নিয়ে তার বাবা ও বোনের বাড়ি দশটিকা আদর্শ গ্রামে যায় এবং সেখানে সে তার স্বামী সহ থাকে।

পরের দিন ১ সেপ্টেম্বর ভোর সোয়া ৪ টার দিকে শামীম হাটার জন্য দশটিকা আদর্শ গ্রামের টিএমএসএস ইলেট্রনিক্স শো রুমের রাস্তায় পৌঁছিলে আসামিরা চোর সন্দেহে তাকে মারপিট করে। গুরুতর আহত ও অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে নুনগোলা ইউনিয়ন পরিষদের ডিউটিরত গ্রাম পুলিশ লোকজনের সহায়তায় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

এদিকে ওই সংবাদ পেয়ে রুমানা বেগম নুনগোলা ইউনিয়ন পরিষদে যায় এব তার স্বামী শামীমকে অচেতন এবং আশংকা জনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শামীমকে মৃত ঘোষণা করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড, আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. জহুরুল ইসলাম জিয়া।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186394