নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ৪২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩ এর ধারা ২০(১) (ঙ) ও (২) মোতাবেক তাকে বিশিষ্ট পেশাজীবী নাগরিক ক্যাটাগরিতে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186288