সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গতকাল রোববার (৪ অক্টোবর) দেশটিতে সংঘটিত ওই হামলায় তিনি নিহত হন বলে জানা গেছে।

সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন ধরে দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, রোববারের ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন।

সজিবের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সচ্ছলতার আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

নিহতের স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিষয়টি জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। খোঁজখবর নিয়ে আপনাকে জানাব। নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186218