বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এতে আরও উপস্থিত রয়েছেন-শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ গুণী শিক্ষককে সন্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী, যা আগে দেওয়া হতো ১২ জনকে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186200