গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মফস্বল ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, ওই দম্পতি একটি বাসে ঢাকা থেকে এসে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পরে মহাসড়ক পার হয়ে অন্যপাশে যাওয়ার সময় আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186195