একাত্তরের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে : শিবির সভাপতি সাদ্দাম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের সবসময়ই শেখানো হয় একাত্তরের চেতনা। এই চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। সামনের দিকে জাতি যেন না আসতে পারে, এজন্য জাতিকে কিভাবে পেছন থেকে টেনে ধরা যায়, সেজন্য তারা লেগে আছে। অন্য কোন জাতিকে কি এমন যুদ্ধ বিগ্রহ সহ্য করতে হয়নি?
১৯৪৫ সালে কি জার্মানির অবস্থা এমন ছিল না? সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়নি? তারপরেও তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কারণ তারা জাতিকে বিভক্ত করেনি। আজ রোববার (৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতপ্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মেহেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম আহমেদ, রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলাম বকুলসহ বিভিন্ন পর্যায়ের শিবির ও জামায়াতের নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186166