পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন(৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সুমন হোসেন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ছেলেটির বাবা জানিয়েছেন সে মাদকাসক্ত ছিল। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186164