বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হলেন বিশ্বদীপ দাশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ।
গত শুক্রবার (২ অক্টোবর) অনলাইন গণমাধ্যমটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর পরে এই জ্যেষ্ঠ সম্পাদককে নতুন দায়িত্ব দেওয়া হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, প্রধান সম্পাদক মৃত্যুর পরে এ অন্তর্বর্তী সময় বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।
গত শুক্রবার মস্তিষ্কের রক্তক্ষরণে লন্ডনের একটি হাসপাতালে আকস্মিক মৃত্যু পর্যন্ত বিডিনিউজের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তৌফিক ইমরোজ খালিদী।
এদিকে ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন শাস্ত্রে পড়ালেখা করা। তার সাংবাদিকতা জীবনের সূচনা দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে। পরের সময়টায় তিনি ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।