কর্ণফুলী গ্রুপে মার্কেটিং অফিসার পদে চাকরির সুযোগ
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ ‘মার্কেটিং অফিসার/সিনিয়র মার্কেটিং অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা বিকম ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে কর্ণফুলী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | কর্ণফুলী গ্রুপ |
| বিভাগের নাম | ট্রাক্টর ডিভিশন |
| পদের নাম | মার্কেটিং অফিসার/সিনিয়র মার্কেটিং অফিসার |
| পদসংখ্যা | ৫ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | বিবিএ অথবা বিকম |
| অভিজ্ঞতা | ১ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। |
| বেতন ও অন্যান্য সুবিধা | ১৫,০০ - ২৫,০০০ টাকা |
| বয়সসীমা | সর্বনিম্ন ২৫ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৩ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কর্ণফুলী গ্রুপ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186146