বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ফেয়ারডিল, নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৮ বোতল নেশা জাতীয় সিরাপ ফেয়ারডিলসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত পোনে ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে। তার কাছে থাকা একটি স্কুল ব্যাগে ফেয়ারডিলগুলো পাওয়া গেছে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির সদস্যরা সদরের বারপুরে নামুজা সড়কে সিএনজি চালিত একটি অটোরিকশা থামিয়ে এতে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে অটোরিকশার পিছনের সিটে বসা নারী যাত্রী অনিতা রানী ঘোষ (৩১) এর কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১৮ বোতল ফেয়ারডিল উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।
ধৃত অনিতা রানী মহানগরের সেউজগাড়ী এলাকার বিলাশ ঘোষের মেয়ে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186139