বগুড়ার শেরপুরে হযরত আলী হত্যা মামলার আসামি রইচের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ার শেরপুরের বেলঘরিয়ায় হযরত আলী (৫৫) হত্যা মামলার হাজতি আসামি আব্দুর রহিমের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আব্দুর রহিম শেরপুর উপজেলার বেলঘড়িয়ার মৃত রইচ উদ্দিনের ছেলে।
বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান আজ রোববার (৪ অক্টোবর) হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে হযরত আলীর বাঁশের কোরল ভেঙ্গে ফেলা নিয়ে ওই আসামির সাথে বিরোধ হলে আব্দুর রহিম ও তার ছেলে আসামি নাইম ইসলাম গত ২ জুন বিকেল ৪ টার দিকে হযরত আলীর বাড়িতে প্রবেশ করে তার উপর চড়াও হয়।
এরপর ওই আসামিদ্বয় হযরত আলীকে বঁশের লাঠি দিয়ে মারপিট করে মথা ফেটে দেওয়া সহ গুরুতর আহত করে। এসময় হযরত আলীকে রক্ষার জন্য তার স্ত্রী শেফালী বেগম এগিয়ে গেলে তাকেও আসামিরা মারপিট করে পালিয়ে যায়।
গুরুতর আহত হযরত আলী ও তার স্ত্রী শেফালিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হযরত আলীর অবস্থা আশঙকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০ টার দিকে সে মারা যায়।
এব্যাপারে নিহত হযরত আলীর মেয়ে হোসনে আরা খাতুন বাদি হয়ে ওই দুই আসামির বিরুদ্ধে শেরপুর থানায় এই মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড, আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. নজরুল ইসলাম কামাল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186131