এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও

এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও

এলপিজির সঙ্গে এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১০ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা।

রবিবার (৪ অক্টোবর) নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি। একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।

 

এদিকে, একই সঙ্গে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দামও। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির নতুন দামের ফলে রান্নার গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের খরচও বাড়ল। এতে ব্যক্তিগত ও গণপরিবহনের ব্যয় আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186125