ঢাকার মোহাম্মদপুরে উত্তরা মোটর্স এর ফ্লাগশিপ ডিলার শো-রুমের উদ্বোধন
উত্তরা মোটর্স লিমিটেড এর অনুমোদিত থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার ‘‘নিউ বাজাজ কালেকশন” ঢাকার মোহাম্মদপুরে অত্যাধুনিক ফ্লাগশিপ শো-রুমের উদ্বোধন করেছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উত্তরা মোটর্স লিমিটেড এর পরিচালক (অর্থ ও বিপনন টু-হুইলার) জনাব হুমায়ুন কবির। এ সময় বাজাজ ডিভিশন এর সিওও জনাব এ.এম সাজ্জাদ হোসেন, বিশিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, বাংলাদেশ পালসার নেশন-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিউ বাজাজ কালেকশন এর স্বত্বাধিকারী জনাব মো. রেজাউল করিম সহ উত্তরা মোটর্স এর ঊর্ধ্বতন কর্মকতারা এবং অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।
বাজাজের বৈশ্বিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করা এই নতুন শোরুমটি দুটি তলা জুড়ে প্রায় ৫,০০০ বর্গফুটের এবং এটি সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। একই ছাদের নিচে মিলবে বিক্রয়-সেবা-খুচরা যন্ত্রাংশ- এই তিনটি পরিসেবা, যা গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবির্ধাথে শোরুমটি অত্যন্ত যত্নসহকারে সাজানো হয়েছে। এখানে রয়েছে প্রশস্ত কাস্টমার লাউঞ্জ, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা, মনোরম পরিবেশ বাজাজের বৈশ্বিক ব্র্যান্ড পরিচিতি এবং গ্রাহক সেবার উৎকর্ষের প্রতি তাদের প্রতিশ্রুতিকেই তুলে ধরে।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব হুমায়ুন কবির বলেন, এখানে বাজাজ মোটরসাইকেল ক্রেতারা একই ছাদের নীচে তাদের প্রত্যাশা অনুযায়ী আধুনিক প্রযুক্তির সার্ভিস সেন্টার এবং খুচরা যন্ত্রাংশ এর সেবা পাবে। তিনি বিক্রয় পরবর্তী সেবা এবং আসল যন্ত্রাংশ সহজলভ্য করার ওপর জোর দেন এবং উল্লেখ করেন যে, এই নতুন কেন্দ্রটি গ্রাহকদের সুবিধা ও সমৃদ্ধ আরও বৃদ্ধি করবে।
জনাব এ.এম. সাজ্জাদ হোসেন বলেন, এই শোরুমটি এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে মোটরসাইকেল গ্রাহকরা আরও আকর্ষণীয়, আরামদায়ক ও প্রিমিয়াম ব্র্যান্ডের অভিজ্ঞতা লাভ করতে পারবেন এবং একই সাথে বাজাজের মোটরসাইকেল ও বিক্রয়-পরবর্তী সেবা সহজে পেতে পারেন।
উত্তরা মোটর্স বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সর্বাধিক বিক্রিত এবং নাম্বার ওয়ান বাজাজ মোটরসাইকেল। সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ৩২০ টিরও অধিক থ্রী এস ডিলার এর মাধ্যমে বাজারজাতকরণ এবং অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক্স এর মাধ্যমে থানা/ গ্রাম-গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে।
নিউ বাজাজ কালেকশন ফ্ল্যাগশিপ শোরুমের এই উদ্বোধন ঢাকায় বাজাজ এর গ্রাহক-কেন্দ্রিক খুচরা বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186107