লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর নিহত
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে লালমনিরহাট সদর উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৌলজোর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্ত:নগর করতোয়া এক্সপ্রেস। ট্রেনটি পূর্ব দৌলজোর এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী হঠাৎ লাইনে উঠে পড়েন। এতে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, নিহতের পরিচয় ও স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185921