বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে কামরুল হাসান (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দিবাগত রাতে আদমদীঘির কাশিমালা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। কামরুল হাসান ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
কামরুল হাসানের বাবা রেজাউল ইসলাম জানায়, আজ শুক্রবার রাতে খাবার পর তার শয়ন ঘরে ঘুমাতে যায়। রাত ১০ টায় তার মা শয়ন ঘরের সেলিং ফ্যানের লোহার রডের সাথে কামরুল হাসানকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় নামানো হয়।
পারিবারিক কলহের জের ধরে ছেলে কামরুল হাসান আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভিক মৃত্যু সাধারণ ডায়েরি করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185882