গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল: চিফ হুইপ

গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল: চিফ হুইপ

দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা ব্যক্তিদের একটি দল আবারও ফিরিয়ে আনতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সরকারের সরলতার সুযোগ নিয়ে যারা এমন কর্মকাণ্ড করতে চাইছে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। রাস্তায় কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়। দেশের সমস্যা সমাধানে সংসদেই আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185840