লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩ দিনে আটক ৫৪৯

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩ দিনে আটক ৫৪৯

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন দিনে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার(১ অক্টোবর) রাতে পাঁচ থানায় অভিযান চালিয়ে আটক করা হয় ৯৯ জনকে।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং ডিবি পুলিশ ৯ জনকে আটক করে। তাদের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে ১৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ২৫ জনকে মামলায় আদালতে পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর রাতে আটক করা হয় ২৬৬ জনকে। তাঁদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ছয় থানায় একযোগে অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185838