বগুড়ায় অবৈধ পার্কিং করায় জরিমানা

বগুড়ায় অবৈধ পার্কিং করায় জরিমানা

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরে সাতমাথা এলাকায়  যানজট নিরসনে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করেছে সদর ট্রাফিক পুলিশ। অভিযানকালে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷  সপ্তপদী মার্কেটের সামনে থেকে শুরু হয়ে কাজী নজরুল সরকের উভয় পাশে সড়কের ওপর যানচলাচলে এবং ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধাসৃষ্টিকারীদের সরিয়ে দেওয়া হয়৷

বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই, প্রশাসন) মোঃ সালেকুজ্জামান খান জানান, সড়কে অবৈধভাবে পার্কিংয়ের জন্য সাতমাথা এলাকায় ১টি মোটরসাইকেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়৷ সিটি কর্পোরেশনের প্রধান সড়কগুলিতে যানজট নিরসনে এবং ফুটপাতে পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করে সদর ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই  এই অভিযান চালানো হয়৷

এসময় সিটি কর্পোরেশনের নিয়োগকৃত ৫জন স্বেচ্ছাসেবক ও সদর ট্রাফিক পুলিশের  অন্যান্য সদস্যরাও  উপস্থিত ছিলেন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185817