স্বৈরাচার এবং গুপ্ত দল আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত দল আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার এক হয়েছে। তারা মিলেমিশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, যারা অরাজকতা তৈরি করে, তাদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সব সময় ‘গুপ্ত দলটি’ জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।

তিনি বলেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল খনন, নদী খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।

মুহুরী-কহুয়া প্রকল্পের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী খনন কার্যক্রম সফল হলে এ এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। পাশাপাশি প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার এবং নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা ও ভাঙনের ক্ষয়ক্ষতি কমবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185811